ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ৪০০ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে উপজেলার ৪০০ দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে প্রধান অতিথি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা সহ লালপুর উপজেলা, গোপালপুর পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


