IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে জাতীয় শোক দিবস পালিত

ধামইরহাটে জাতীয় শোক দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ও জাতীয় সংসদের সিনিয়র প্যানেল স্পিকার শহীদুজ্জামান সরকার এমপি।

পরে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগসহ বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠন, উপজেলা প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সফিয়া পাইলট উচচ বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সমিতি, মানবাধিকার কমিশন, ধামইরহাট পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

রোববার সকাল ১০ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আব্দুল মমিন, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, মাওলানা রেজুয়ান হোসেন প্রমুখ।

দুপুর ১২ টায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার প্রদান, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব ঋণ, অস্বচ্ছল সংগীত শিল্পীদের আর্থিক অনুদান প্রদান করেন এম.পি শহীদুজ্জামান সরকার।

এ সময় উপজেলা প্রকৌশলী আলী হোসেনের নেতৃত্বে মুজিবীয় সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমী।

সবশেষে বনবিভাগ কর্তৃক বিরল প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শোক দিবসে বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31