ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোরবার এ উপলক্ষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন কমান্ডার আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আহ্বায়ক মাহফুজুর রানার পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম উজ্জল, সদস্য সচিব নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক ফকরুদ্দীন, আগা খাঁন, রাশেদ কবির, মাহাতাবুদ্দীন বাবুল, ফিরোজ হোসেন, সাদ্দাম হোসেন খাঁন, সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


