ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বৃক্ষরোপণ করা হয়েছে। এরপর সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
এ সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।


