ধূমকেতু প্রতিবেদক, লালপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোর-১ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ ইউনিয়ন ও পৌর সভায় ঘোষিত মাস ব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে ১৫ আগষ্ট রোববার বিকেলে মোহরকয়া বাজারে বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আসম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু।
আরও উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ইসলাম প্রমূখ।


