ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ড ১৫ আগস্ট যথাযোগ্য মর্জাদায় পালিত হয়েছে।
রোববার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক (কাল) পতাকা উত্তোলণ ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নৃ-শংস হত্যাকান্ডে শহীদদের রুহের শান্তি কামনায় দোয়া করা হয়। পরে আব্দুল অহাবের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এদিন সকাল ১০টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে সংক্ষিপ্ত আলোচনা হয়।
আলোচনা শেষে ১৫ আগস্ট উপলক্ষে শিশু-কিশোরদের বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


