ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ২০ লাখ জাল টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ জানায়, শনিবার দুপরের দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়য়ের নেতৃত্বে পাবনা সাঁথিয়া হাড়িয়া সাকিনস্থ আমিনুল ইসলাম, পিতা- মৃত আব্দুস সালাম সরদার এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী সেলিম হাসান আলতাফ, আমিনুল ইসলাম সান্টু, হামিদুল ইসলাম, রাজু মিয়া, টুটুল মোল্লা, মাজেদ নামে ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তার পূর্বক আসামীদের নিকট হতে কম্পিউটারে প্রিন্ট করা জাল বাইশ লক্ষ টাকা, দুইটি বিদেশী ধাতব মুদ্রা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা সকলেই পরস্পর যোগসাজস করিয়া কম্পিউটারে প্রিন্ট করা জাল টাকা দেশের বিভিন্নস্থানে প্রতারণার মাধ্যমে কৌশলে বাজারজাত করিয়া আসিতেছিল। আসামীদের বিরুদ্ধে পাবনা সাঁথিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।


