ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ‘সবুজ বৃক্ষে ভরবে দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতির জনকের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
রোববার বিকেল ৫ টায় বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দুবিলায় রাস্তার দুই পাশ দিয়ে বৃক্ষের এই চারাগুলো রোপন করা হয়েছে। রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ সময় ৪৬ টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।
রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমির নেতৃত্বে আম, কাঠাল, জলপাই, আমড়া সহ বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।


