ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বিদ্যুস্পৃষ্টে হোসেন আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে নিতপুর গোপালগঞ্জ বড়বাগান গ্রামের জার্মান আলীর ছেলে।
জানা গেছে, বিদ্যুৎ না থাকার সুযোগে হোসেন আলী রোববার সন্ধায় তার নিজ বাড়িতে ফ্যানের তার জোড়া দিচ্ছিল। এসময় হঠাৎ বিদ্যুৎ আসলে বিদ্যুৎতায়িত হওয়া তারে সে জড়িয়ে যায়। ফলে তাৎক্ষনিক ঘটনা স্থলেই সে মারা যায়।
পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news