ধূমকেতু প্রতিবেদক, পোরশা : জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী নিজ উদ্যেগে পাঁচশতাধীক গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনায় রোববার সন্ধায় তেঁতুলিয়া ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় তিনি ওই খাবর বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল্লাহ্ শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক মিঞা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শাহ্ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।


