ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আযয়োজনে সোমবার বাদ যোহর আলাইপুর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, শহর বিএনপির আহ্বায়ক বাবুল চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা প্রাপ্ত হওয়ার পর বিশেষ ক্ষমায় প্রথমে ৬ মাস পরবর্তীতে আরও ৬ মাস তার নিজ বাসায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি করোনা শহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।


