IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো কাঁচা মরিচ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো কাঁচা মরিচ

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট), বৃহস্পতিবার (১২ আগস্ট) ও শনিবার (১৪ আগস্ট) মোট ৩ দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫ ট্রাকে এই ৩৮ মেট্রিক টন কাঁটা মরিচ এসেছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার মমিনুল ইসলাম।

সহকারী কমিশনার জানান, মঙ্গলবার ৩টি ট্রাকে ২৮ মেট্রিক টন, বৃহস্পতিবার এক ট্রাকে ২ মেট্রিক টন ও শনিবার আরেক ট্রাকে ৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী সাদিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের দোহায় দিয়ে কাঁচা মরিচের পাইকারি বিক্রিতারা দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে যখন কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এবার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ‌্যান্ডএফ এজেন্ট অ‌্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ জানান, ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে কয়েক মাস থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি হতো না। ফলে পাইকারি ও খুচরা বাজারে অসাধু ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়ে দিয়েছেন। কয়েকমাস পর নতুন করে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। এতে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম কমবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31