ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন মেয়রের একান্ত সচিব আলমগীর কবিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মেয়রের একান্ত সচিব হিসেবে আলমগীর কবির তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। সরকারি চাকরির নিয়ম অনুসারে বদলি হয়ে নতুন কর্মস্থলে যাচ্ছে সে। আমি নতুন কর্মস্থলে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধার রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন, সচিব মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইমরানুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, সহকারী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ প্রমুখ।


