IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> রাজশাহী >> আড়ানী পৌরসভার প্যানেল মেয়র কাত্তিক

আড়ানী পৌরসভার প্যানেল মেয়র কাত্তিক

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : কাউন্সিলরদের মূল্যবান ভোটের মাধ্যমে অবশেষে সাময়িকভাবে আড়ানী পৌর সভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন কাত্তিক হালদার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় মঙ্গলবার (১৭ আগষ্ট) বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই প্রার্থীর মধ্যে সংখ্যাঘনিষ্ট ভোটে জয়যুক্ত হন তিনি।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, গত প্রায় এক মাস পূর্বে এক ব্যাক্তিকে মারপিট, মাদক ও অস্ত্র মামলায় পুলিশ অভিযানে গ্রেপ্তারের পর জেল হাজতে যান আড়ানী পৌর মেয়র মুক্তার আলী। এর কিছুদিন পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি পরিপত্রের মাধ্যমে তাঁকে অস্থায়ীভাবে বহিস্কার করা হয়। ফলে মেয়র বিহীন চলছিল আড়ানী পৌরসভা।

তিনি আরো জানান, মেয়র মুক্তার আলী হাজতে যাবার পর দু’জন কাউন্সিলর প্যানেল মেয়র হওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ে আবেদন করেন। এদের একজনের নাম রানা অপর জন কাত্তিক হালদার। ফলে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁর কাছে একটি চিঠি আসে। সেই চিঠির ভিত্তিতে তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ১২ জন কাউন্সিলরকে তাঁর কার্যালয়ে ডাকেন। অতঃপর সকল কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কাত্তিক হালদার বিজয়ী হন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সভার সচিব সাইফুল ইসলাম।

তিনি এই প্রতিবেদককে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে ভোট অনুষ্ঠিত হলো এর ফলাফলসহ একটি চিটি প্রেরণ করা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এরপর সেটি চূড়ান্ত হলে নতুন করে পৌর সভার কার্যক্রম চালু হবে।

এদিকে, কাউন্সিলরদের প্রাপ্ত ভোটে সাময়িক ভাবে নির্বাচিত ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কাত্তিক হালদার বলেন, আমি আমার সততার কারণে জনগণের ভোটে পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। প্যানেল মেয়লের দায়িত্ব পেলে জনগণের পাশে থেকে পৌরবাসীদের সেবা করে যাবো।

তিনি বলেন, গত একমাস পূর্বে মেয়র মুক্তার আলী কারাগারে যান। এরপর থেকে কোন কাউন্সিলর বেতন ভাতা পায়নি। এ ছাড়াও নাগরিক সনদ প্রদান, করোনাকালীন সময় দুস্থদের জন্য অর্থ উত্তোলন, সরকারি জিয়ার ফান্ডের অর্থ এবং নতুন কোন প্রকল্প গ্রহণসহ ঠিকাদারদের বিল প্রদান করাও সম্ভব হয়নি। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে পৌরবাসী। আমি দায়িত্ব পেলে সর্ব প্রথম এ সকল সমস্যা দুর করতে চায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31