IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার, থানায় অভিযোগ

নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার, থানায় অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক, দৈনিক আলোকিত সকাল নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি জনি আহমেদকে নিয়ে দৈনিক ভোরের দর্পন ও একটি অনুনোমদিত স্থানীয় অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার হওয়ায় নিয়ামতপুর থানায় ঐ দুই সংবাদদাতার বিরুদ্ধে জনি আহমেদ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কানইল ডাঙ্গাপাড়ার অখিল দাসের স্ত্রী সরলা বালা শ্রীমন্তপুর শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়ার মনছের আলীর স্ত্রী নাসিমা বেগমের নিকট ৩ কাঠা জমি ক্রয় করা নিয়ে গত ১৪ আগষ্ট অনুনোমদিত স্থানীয় অনলাইন পোর্টাল Nmustimes24.com ও ১৫ আগষ্ট দৈনিক ভোরের দর্পন পত্রিকায় প্রকাশিত সংবাদে জনি আহমেদর নামের আগে কথিত সাংবাদিক ব্যবহার করেছে।

এ বিষয়ে জনি আহমেদ বলেন, আমি ২০১৮ সালে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই। শাহজাহান সাজু যিনি আমার বিরুদ্ধে কথিত সাংবাদিক ব্যবহার করেছেন তিনি মাত্র ২ ভোট পান। এছাড়া শাহজাহান সাজুকে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কাজ করায় ২০২০ সালের ১০ অক্টোবরে বহিস্কার করা হয়। সে কারণে সে ব্যক্তিগত আক্রশ থেকে আমার বিরুদ্ধে এ ধরণের মিথ্যে অপবাদ প্রচার করছেন। এছাড়া Nmustimes24.com নামে অনুনোমদিত স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি জামিল হোসেনের কোন পোর্টাল কিংবা পত্রিকারই কোন অনুমোদন নেই। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জনি আহমেদ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকালের নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি। তার নামের আগে কথিত সাংবাদিক মানে ভূয়া সাংবাদিক ব্যবহার করতে পারেন না।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31