ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ‘২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামাতের মদদপৃস্ট নিষিদ্ধ জঙ্গি-সন্ত্রাসী সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃনা ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালোপতাকা মিছিল উপজেলার চত্বর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে ও সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহ সভাপতি কাশ্মির আহমেদ, নুর আলম বাবু, আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল, উমার ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক তরিকুল ইসলাম জয়, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফুয়াদ রেজা প্রমুখ।


