ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : মঙ্গলবার ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ আগস্ট সন্ধ্যায় সান্তাহার পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সভাটির আয়োজন করা হয়।
সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সাধারন সম্পাদক মশিউর রহমান সজল ও ছাত্রলীগ নেতা আরেফিন খান তনুসহ প্রমূখ।
এসময় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


