IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> রাজশাহী >> ‘ঋণের অর্থ দিয়ে অনুষ্ঠান নয়, ব্যবসার পূজি হিসাবে ব্যবহার করুন’

‘ঋণের অর্থ দিয়ে অনুষ্ঠান নয়, ব্যবসার পূজি হিসাবে ব্যবহার করুন’

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : সরকারীভাবে পাওয়া ঋণের অর্থ দিয়ে কোন অনুষ্ঠান নয়, ব্যবসার পূজি হিসাবে ব্যবহার করুন। তাহলে সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। এতে করে একদিকে সরকারের উদ্যোগ সার্থক হবে-আপর দিকে ঋণ গ্রহিতারা সাবলম্বী হবেন। বুধবার সকালে কোভিট ১৯ ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলীর সঞ্চালনা ও উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের সভাপতিত্ব ঋণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

এর আগে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিপি) রাজশাহীর উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, কোভিট ১৯ ক্ষতিগ্রস্থদের মাঝে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর তত্ত্বাবধানে কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী গরু মোটা তাজা করণ, মাৎস্য চাষ, ডৈরী ফার্ম ও ক্ষুদ্র ব্যবসা করে সাবলম্বী হওয়ার লক্ষে ৩ শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে প্রথম দফায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে রাজশাহীতে বরাদ্দ এসছে ৫ কোটি ৯২ লক্ষ টাকা। এর মধ্য থেকে বাঘা উপজেলায় সমিতি ভুক্ত ২৮ জনের মাঝে প্রথম দফায় ঋণ প্রদান করা হচ্ছে ৪৯ লক্ষ টাকা।

তিনি বলেন, আমার বিশ্বাস মাত্র ৪% হারে পাওয়া স্বল্প সুদের এই টাকা দিয়ে আপনারা আর্থিকভাবে নিজেদের উন্নতি করাসহ প্রত্যেকে সাবলম্বী হিসাবে গড়ে উঠবেন এবং সরকারের এই উদ্যোগকে স্বার্থক করবেন।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা আব্দুল মকিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল আলম, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31