IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক
Home >> নগর-গ্রাম >> লালমনিরহাটে শোক দিবসে গান-বাজনা, প্রতিবাদ করায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

লালমনিরহাটে শোক দিবসে গান-বাজনা, প্রতিবাদ করায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে শোক দিবসে গান-বাজনা করার প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে থানায় জিডি করেছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা।

মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিজান বাদী হয়ে হাতীবান্ধা থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি জিডি আকারে থানায় নথি ভুক্ত হয়।

পুলিশ সূত্র জানায়, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ওই কর্মসূচিতে এমপির উপস্থিতি ও শোক দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র দিয়ে গান-বাজনা করায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর নিজের ফেসবুক আইডি থেকে এর প্রতিবাদ করেন।

এই প্রতিবাদকে কেন্দ্র করে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা মিজান। পরে পুলিশ অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর সাংবাদিকদের জানান, “শোক দিবসে অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা থাকলেও ওইদিন স্টেজ প্রোগ্রাম করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তাই এসব দেখে আমার ব্যাক্তিগত ভাবে খারাপ লেগেছে । সে কারণে আমি প্রতিবাদ করেছি। আমি কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব করি নি ।”

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি জিডি আকারে গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31