ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে কোভিড -১৯ (করোনাভাইরাসে) ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত এ ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
প্রধান অতিথি ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, গোমস্তাপুর ইউ সি সি এ লিঃ এর সভাপতি জিয়াউল হক মুকুট, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমূখ।
পরে ৯ জন ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ৯ লক্ষ টাকা বিতরন করা হয়।


