IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> জান্নাত মুমিনদের জন্য আল্লাহ প্রদত্ত উপহার

জান্নাত মুমিনদের জন্য আল্লাহ প্রদত্ত উপহার

মোহাম্মদ মোবারক হোসাইন : মানুষ মরণশীল। মানুষ যেভাবে পৃথিবীতে আগমন করে ঠিক একইভাবে নির্দিষ্ট কিছুদিন পর আবার তার আসল ঠিকানায় ফিরতে হবে। তবে দুনিয়াতে থাককালীন এ সামান্য সময়টাই তার জন্য পরবর্তী অসীম কালের জন্য রহমত কিংবা গজব। তবে প্রকৃত মুমিনরা এ সামান্য সময়কে সঠিকভাবে কাজে কাটিয়ে দেয়।যার ফলাফল হিসেবে পেয়ে যায় অন্তত সুখের স্বর্গ তথা চিরস্থায়ী জান্নাত। আর এই জান্নাত আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের জন্য তৈরী করে রেখেছেন। মুমিন বান্দাদের পরকালীন জীবনের সফলতা ও সুখ-শান্তির কথা আল্কুলাহ তায়ালা কুরআনুল কারিমের বিভিন্ন স্থানে ব্যক্ত করেছেন।

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মাজিদের সূরা আল-হিজরের ৪৫-৪৮ নং আয়াতে বলেন,
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
ادْخُلُوهَا بِسَلاَمٍ آمِنِينَ
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُّتَقَابِلِينَ

অর্থঃ- ‘পক্ষান্তরে মুত্তাকি (আল্লাহ ভীরু) লোকেরা থাকবে বাগান ও ঝর্ণাধারা মধ্যে। এবং তাদেরকে বলা হবে তোমরা এগুলো শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ কর। তাদের মনে যে সামান্য পরিমাণ মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাই-ভাইয়ে মিলিত হয়ে মুখোমুখি আসনে বসবে। সেখানে তাদের না পরিশ্রম করতে হবে আর তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না।’ মুমিন বান্দাদের জন্য এ হলো আল্লাহ পাকের সুমহান ঘোষনা।

জান্নাত বাসীর জীবন ধারা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উক্তি ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সাঃ) এর কাছের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একটি হাদীস বর্ণনা করেন।

তিনি বলেন, রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন।

জান্নাতি লোকেরা জান্নাতের খাবার পাবে এবং সেখানকার পানীয় পান করবে। কিন্তু সেখানে তাদের পায়খানার প্রয়োজন হবে না। তাদের নাকে ময়লা জমবে না। তারা পেশাবও করবে না। ঢেকুরের মাধ্যমে তাঁদের সব খাবার হজম হয়ে যাবে। (ঢেকুরের মাধ্যমে যে বাতাস বের হবে) তা থেকে কুস্তুরির ন্যায় সুঘ্রাণ বেরিয়ে আসবে। তাঁরা তথায় শ্বাস-প্রশ্বাস গ্রহণের মতো করে ‘সুবহানাল্লাহ ও আলহামদুল্লিাহ’ ইত্যাদি তাসবিহ ও তাকবির উচ্চারণ করতে থাকবে। (সহীহুল মুসলিম)

আর জান্নাত হলো মুমিন বান্দার জন্য মহান রবের পক্ষ থেকে অনুগ্রহ।

মুমিন বান্দার জন্য জান্নাতের নেয়ামতের কথা হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণিত হাদিসে উল্লেখিত হয়েছে।

রাসুল (সঃ) হাদীসে কুরসীতে ইরশাদ করেন, আল্লাহ বলেন, ‘আমি আমার পূণ্যবান বান্দাদের জন্য এমন সব নেয়ামত সামগ্রী তৈরি করে রেখেছি, যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কানও তার বর্ণনা কখনো শুনেনি।

তাছাড়া কোনো মানুষ কখনো তা প্রত্যক্ষ করেনি, কেউ কোনো দিন তা ধারণা করতে পারেনি।’

এ কথাগুলোর সমর্থনে তোমরা কুরআনের পাকের এ আয়াতটি তেলাওয়াত করতে পার-‘সৎ কাজের প্রতিদান স্বরূপ তাদের জন্য চোখ শীতলকারী যে সব সম্পদ-সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো প্রাণীই তার খবর রাখে না।’ (সুরা হামীম আস-সিজদা : আয়াত ১৭) (সহীহুল বুখারি ও মুসলিম)

আর বান্দা এসব নেয়ামত তখনই লাভ করতে পারবে, যখন মহান প্রভুর বিধি-বিধান নিজেদের জীবনে প্রতিপালনের মাধ্যমে সমাজে বাস্তবায়ন করতে পারবে।

পরিশেষে বলবো,মহান আরশের মালিক আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন, এবং পরকালে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, (কবি, লেখক, প্রাবন্ধিক), নোয়াখালী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31