IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৮’শ জন পেল বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৮’শ জন পেল বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আরও ৮’শ ৫০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

সারা দেশে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে ও সদর উপজেলার মহারাজপুরে সাড়ে ৪’শ ও ৪’শ পরিবারের মাঝে চাল, আটা ও ডাল বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪’শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহসান হাবিব, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিয়োর টিভি’র প্রতিনিধি মোঃ রফিকুল আলম, ডেইলি সানের জেলা প্রতিনিধি কামাল সুকরানা, শুভ সংঘের সভাপতি ফায়জার রহমান মানি প্রমূখ।

পরে মহারাজপুর এসমা খাতুন মহাবিদ্যালয় প্রাঙ্গণে ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, এনিয়ে ৪ দিনে জেলায় ৩ হাজার ৮’শ ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, করোনা সংকটকালে খেটে খাওয়া মানুষ কাজ হারিয়ে ফেলে। তাদের প্রতি সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বসুন্ধরা গ্রুপ জনকল্যাণমুখী কাজ করার জন্য তাদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31