ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুবলীগ নেতা কতৃর্ক কিশোরী গৃহবধু ধর্ষণের ঘটনায় তার অপর সহযোগী ওই গৃহবধুর শাশুড়ি রেহেনা বেগমকে গত ১ সপ্তাহেও আটক করতে পারেনি পুলিশ। চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামী যুবলীগ নেতা রবুকে মামলার পরপরই পুলিশ আটক করলেও তার প্রধান সহযোগী রেহেনা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
ঘটনার শিকার ওই গৃহবধু জানান, তার শাশুড়ির সহায়তায় পাষন্ড রবু অচেতন করে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে। পরে সে বিষয়টি বুঝতে পেরে তার শ্বাশুড়ীকে বললে উল্টো শাশুড়ি তাকে এ অনৈতিক কাজে জড়িত হওয়ার প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিভিন্নভাবে তাকে হুমকি দেই। সে হুমকির ভয়ে ওই গৃহবধূ মুখ খুলতে ভয় পাই। গৃহবধূ তাদের অত্যাচার সহ্য করতে না পেরে পিতার বাড়িতে চলে আসে। তারপর তার মা শশুরের বাড়িতে যেতে বললে সে যাবেনা বলে জানায়।
তিনি আরও জানান, বাবার বাড়ির লোকজন পুনরায় তাকে শশুড় পাঠাতে চাইলে সে আত্মহত্যা করবে বলে জানায়। মেয়ের এমন কথা শুনে তার পিতা-মাতা হতবাক হয়ে মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে সব খুলে বলে। এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে ১৪ আগস্ট গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে।সেদিনই যুবলীগ নেতা রবিউল ইসলাম রবুকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, মামলার অপর আসামি রেহেনা বেগমকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, ওই গৃহবধুর পিতা অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের জন্য একটি মহল তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে।


