IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠন
Home >> রাজশাহী >> বাঘায় জাকির হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার

বাঘায় জাকির হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আলোচিত জাকির হোসেন হত্যা মামলার পলাতক ৩ আসামী আশিক রানা, হিমেল আহম্মেদ ও মুরাদ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (২১ আগষ্ট) বেলা ৩ টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আড়ানী নুরনগর গ্রামের নাসির উদ্দিন ছেলে আশিক রানা (২৬), হোসেন আলীর ছেলে হিমেল আহম্মেদ (২৮) ও আবুল কাশেম ছেলে মুরাদ আলী (৩০)। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী নিশ্চিত করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু বলেন, উপজেলার খাগড় বাড়িয়া এলাকায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঐ গ্রামের শিক্ষক জাকির হোসেন হত্যা মামলার গ্রেপ্তারকৃত তিনজন আসামীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এর আগে বাঘা থানা পুলিশ এ মামলার তিনজন আসামীকে আটক করে। রোববার (২২ আগষ্ট) র‌্যাক কর্তৃক গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর বাঘা উপজেলার খাগারবাড়িয়া গ্রামের জাকির হোসেনের (২৫) সাথে গ্রেফতারকৃতদের অর্থ লেনদেনের বিরোধের জের ধরে ১১ জুলাই বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে খাগারবাড়িয়ার তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে জনসম্মুখে ধারালো চাকু দ্বারা তাকে নির্মমভাবে হত্যা করে কতিপয় ব্যাক্তি। এ ঘটনায় ঐদিন রাতে পুলিশে তিনজনকে গ্রেপ্তার করলেও অন্যরা পলাতক ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31