IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন বিমানে প্রসব যন্ত্রণা, জার্মান বন্দরে সন্তান-জন্ম

মার্কিন বিমানে প্রসব যন্ত্রণা, জার্মান বন্দরে সন্তান-জন্ম

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়া পর দেশ ত্যাগ করতে শুরু করেছে আনেক নাগরিক। দেশ ত্যাগের সময় প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং হৃদস্পর্শী ঘটনা। এরকম এক ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, রোববার মার্কিন বিমানবাহিনী এক টুইট বার্তায় জানায়, দেশ ত্যাগের সময় এক আফগান নারীর প্রসব যন্ত্রণা শুরু হয় উড্ডয়নরত মার্কিন বিমানে। বিমান তখন ২৮ হাজার ফুট উচ্চতায়। বিমানের ভিতরে বায়ুচাপ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল আসন্নপ্রসবার। তার দম যেন বন্ধ হয়ে আসছিল। তা দেখে বিমানের উচ্চতা খুব দ্রুত কমিয়ে আনেন আমেরিকার বিমানবাহিনীর পাইলট। যাতে বিমানের ভিতরে বায়ুচাপের পরিমাণ বাড়ে। তখনও জার্মানির মার্কিন বায়ুসেনা ঘাঁটি থেকে কিছুটা দূরেই ছিল সি-১৭ বিমান।

দ্রুত আকাশ-পথ পেরিয়ে আমেরিকার বায়ুসেনার বিমানটি জার্মানির র‌্যামস্টিন এয়ারবেসে নামার প্রায় সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন ওই আফগান নারী। প্রসবে সাহায্য করেন মার্কিন বিমানবাহিনীর জওয়ানরাই। মা ও শিশুকে পরে নিয়ে যাওয়া হয় র‌্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে।

বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ বলেও জানানো হয় মার্কিন বিমানবাহিনীর ওই টুইট বর্তায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728