IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদর আটক

সিংড়ায় ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদর আটক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদরকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে সিংড়া পৌরসভার কলেজপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদর যগেশ চৌধুরী (৫০) ও দিলীপ কুমার চৌধুরীকে (২৮) আটক করা হয়।

তারা কলেজপাড়ার সুমন চৌধুরীর পুত্র। সোমবার দুপুরে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের, কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী, কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং সিংড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

পরে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এর ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়সহ, মদ খেয়ে মাতলামি ও জনগনের শান্তি বিনষ্টকরার অপরাধে মাদকদব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আটক দুই সহোদরের প্রত্যককে ২০০ টাকা করে জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের, কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ডের আদেশ দিলে তাদেরকে নাটোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31