IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> টপ নিউজ >> বিনোদন >> আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন ভারতীয় অভিনেত্রী আরশি

আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন ভারতীয় অভিনেত্রী আরশি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের ছোটপর্দার অভিনেত্রী আরশি খান। ‘বিগ বস’ অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সম্প্রতি আফগান ইস্যুতে বেশ বিপাকেই জন্মসূত্রে আফগান এই অভিনেত্রী।

জানা যায়, আফগানিস্তান ক্রিকেট দলের এক সদস্যের সঙ্গে বাগদান সেরেছেন আরশি খান। কিন্তু তাদের বিয়ে এখন ভাঙনের মুখে বলে আশংকা প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

তালেবানরা আফগানিস্তান দখল করাতে তার বিয়ে ভেঙে যাচ্ছে বলে বিষয়টি আরশি নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

জন্মসূত্রে আফগানি আরশি বর্তমানে পরিবার নিয়ে ভারতে থাকেন। তার আয়ের উৎসও সেখানে। নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় নাগরিক মনে করেন আরশি।

বিয়ে ভাঙা নিয়ে আরশি বলেন, ‘গত বছরের অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়। তিনি ছিলেন আমার বাবার পছন্দের। জন্মসূত্রে তিনি আফগানি পাঠান। বাবার বন্ধুর ছেলে। ছোটবেলা থেকেই একে অপরকে চিনতাম। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। কিন্তু বর্তমানে তালেবানরা আফগানিস্তান দখল করায় পরিস্থিতি পাল্টে গেছে। মনে হয় সম্পর্কটা আমরা ভাঙতে যাচ্ছি। ’

আরশির ধারণা, ঐ সম্পর্ক ভেঙে তার বাবা নিশ্চিত এখন ভারতীয় ছেলে খুঁজবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ