IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ইমিউনিটি বাড়ে ৪ পুষ্টিকর পানীতে

ইমিউনিটি বাড়ে ৪ পুষ্টিকর পানীতে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারির মধ্যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার গুরুত্ব অনেক বেশি। কারণ, যাদের ইমিউনিটি কম তাদেরকে বেশি ক্ষতি করছে করোনাভাইরাস।

তাই এ সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়ে ইমিউনিটি বৃদ্ধিকারক খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এ ছাড়াও ইমিউনিটি ভালো থাকলে বিভিন্ন রোগ থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।

আর আপনার দৈনন্দিন জীবনে খুব সহজ কিছু ব্যবস্থা গ্রহণ ও খাদ্য বাছাই করেই বৃদ্ধি করতে পারেন ইমিউনিটি। এমনকি আপনার প্রতিদিনে নিয়মিত রুটিনে থাকা পানীয় বাছাই করেও সেটি কাজে লাগাতে পারেন আপনার ইমিউনিটি বৃদ্ধিকারক হিসেবে।

১. হলুদ চা

নামেই বোঝা যাচ্ছে যে এই চা কি দিয়ে বানানো হয়। হলুদ, যাতে রয়েছে কারকিউমিন নামের এক যৌগ। আর এটি ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রিত করে এবং এর শক্তিশালী প্রদাহবিরোধী বৈশিষ্ট ব্যাথা কমাতেও অনেক ভালো কাজ করে।
আর হলুদ চায়ের সঙ্গে লেবু ও মধু মিশিয়ে নিয়ে বাড়িয়ে ফেলতে পারেন স্বাদ।

২. মশলা চা

খুব সহজ কয়েকটা মশলা ব্যবহার করেই বানিয়ে ফেলতে পারেন ইমিনিটি বুস্টার মসলা চা। এর জন্য আদা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচি এবং তুলসি পাতা দিয়ে পানি ফুটিয়ে নিন। পরে সেই পানিতে চা পাতা মিশিয়ে বানিয়ে ফেলুন আপনার বুস্টার চা। এটির উপাদানগুলো মাইক্রোবিয়াল, প্রদাহ বিরোধী এবং সংক্রমন প্রতিরোধী।

৩. সবুজ স্মুথি
কিছু স্বাস্থ্যকর ও সুস্বাদু উপাদান ব্লেন্ড করে বানিয়ে ফেলতে পারেন ইমিউনিটি বুস্টার স্মুথি। এর জন্য পালং শাক, কাচা আম বা আনারস, লেবুর রস, আদা এবং বাদামের দুধ বা দই মিশিয়ে ব্লেন্ড করে বানিয়ে ফেলতে পারেন একটি সুস্বাদু ও ইমিউনিটি বুস্টার স্মুথি।

৪. মধু-লেবুর পানি

ইমিউনিটি বৃদ্ধি, গলা ব্যথা, কাশি সমস্যা দূর করতে ওবং শ্বাসযন্ত্রকে হাইড্রেড রাখতে অনেক উপকারী মধু লেবুর পানি। আর এটির সবচেয়ে বেশি উপকার পেতে পানিতে আদা, দারুচিনি, লবঙ্গ, এক চামচ পুদিনা রস এবং লেবুর রস মিশিয়ে ফুটিয়ে নিন। পরে এতে মধু মিশিয়ে গরম গরম পান করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ