IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> টপ নিউজ >> ‘তালেবানদের ভাই বানাব, ওদের হাতে রাখি পরাব’

‘তালেবানদের ভাই বানাব, ওদের হাতে রাখি পরাব’

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত সে দেশের নারী সমাজের একটি অংশ। ২০ বছর আগের সেই শাসনে ফিরছে আফগানিস্তান সেই ভাবনায় তাদের নাওয়া-খাওয়া বন্ধ, ঘুম হারাম।

দেশটির কিছু স্বাধীনচেতা নারী ইতোমধ্যে কাবুল ছেড়েছে অন্য দেশে পাড়ি জমিয়েছেন।

অনেকের মতে, তালেবানরা আফগানিস্তানে ফের নারী স্বাধীনতা হরণ করবে। যদিও এখন পর্যন্ত এমনটার দেখা মেলেনি।

এদিকে তালেবানের আফগান দখলে সে দেশের নারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের কয়েকজন অভিনেত্রী। তারা টুইটার, ফেসবুকে গভীর উদ্বেগ প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মাহিকা শর্মা।

তবে মাহিকার টুইট একটু ভিন্ন ধরনের। তিনি জানিয়েছেন, তালেবানদের তিনি বোনের আদর-স্নেহ দিয়ে শেখাবেন, নারীদের কীভাবে সম্মান করতে হয়। তালেবানদের হাতে রাখি পরিয়ে তাদের ভাই বানাতে প্রস্তুত এই অভিনেত্রী।

আফগান নারীদের নিয়ে চিন্তিত মাহিকা টুইটারে লিখছেন, ‘তালেবানরা তাদের মা ও বোনের থেকে কখনও ভালোবাসা পায় না। আর সেজন্যই ওরা অপরাধীতে পরিণত হয়। যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।’

মাহিকা আরও লিখেছেন, ‘আমি শিখেছি ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কীভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে। আমি ওদের জন্য, ওদের গণতন্ত্রের জন্য সরব হচ্ছি। আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত। তালেবানের হাত থেকে বাঁচানো উচিত।’

ভারতের প্রধানমন্ত্রীর সামনে প্রস্তাব রেখে আরও একটি টুইটে মাহিকা লিখছেন, ‘আফগান নারীদের বাঁচাতে আমি আসছি। তালেবানদের আমি ভাই বানাব আর রাখি পরাব। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (নরেন্দ্র মোদি) আমার আইডিয়াটা কেমন?’

এমন টুইটের কিছুক্ষণের মধ্যেই ট্রলের শিকার হওয়া শুরু করেন মাহিকা। অবশ্য অনেকেই তাকে সাবধান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31