IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> নওগাঁ-বদলগাছী সড়কটি মরণ ফাঁদ, মাঝে মধ্যেই চলে জোড়াতালি কাজ

নওগাঁ-বদলগাছী সড়কটি মরণ ফাঁদ, মাঝে মধ্যেই চলে জোড়াতালি কাজ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বছরজুড়েই চলে সড়কের জোড়াতালির কাজ। এরপরও মিলে না কোন প্রতিকার। মালবাহী ট্রাক সড়কের গর্তে প্রায় দিন আটকে যায়। আর এ কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় গাড়ীর দীর্ঘ সারি। রাস্তার পিচ উঠে সড়কের অসংখ্য স্থানে ভাঙাচোরা ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটি নওগাঁ-বদলগাছী উপজেলার প্রধান আঞ্চলিক সড়ক। সংস্কারের অভাবে সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

জানা গেছে, নওগাঁ জেলার পত্মীতলা, সাপাহার, পোরশা, ধামইরহাট উপজেলা এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জয়পুরহাট জেলায় যাওয়া যায় এ সড়ক দিয়ে। আন্ত:জেলা বাসস্ট্যান্ড থেকে বদলগাছী উপজেলা সদর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৬ কিলোমিটার। বদলগাছী উপজেলা বাসস্ট্যান্ড, হাসপাতাল, খাদ্যগুদাম, টিএন্টির মোড়,চাংলা এবং কীর্ত্তিপুর ও পাহাড়পুর বাজারসহ বিভিন্ন স্থানে সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। প্রতিদিন সড়কটি দিয়ে প্রায় ৮-১০ হাজার যানবাহন চলাচল করে। এ সড়কে ছয় চাকার পণ্যবাহী ট্রাকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা (গাড়ির ওজনসহ) ১৫ টন এবং ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২২ টন। কিন্তু ৩০-৩৫ টন ওজনের পণ্যবাহী যান চলাচল করছে। যার অধিকাংশই বালু ও পাথরবাহী ট্রাক।

নওগাঁ সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে এই সড়কে সংস্কার ও প্রসস্থ করণের কাজ হয়।

আঞ্চলিক এ সড়কে বালু, ইট, পাথর ও পণ্যবাহী ভারি ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে অধিকাংশ স্থান বসে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ ওঠে খোয়া বেরিয়ে গেছে। কোথাও কোথাও খোয়া ওঠে মাটি ও গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্তে বৃষ্টির পানি জমে পরিণত হয়েছে ছোট ছোট ডোবায়। এসব গর্তে প্রায় দিনই মালবাহী ট্রাকের চাকা দেবে উল্টে পড়ছে। আবার কখন যানবাহন আটকে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বড় বড় গর্তে ইট সোলিং করে যানবাহন চলাচলের উপযোগীর চেষ্টা করলেও কিছুদিন পর আবারও সৃষ্টি হচ্ছে গর্তের। আবার সড়কের কোথাও দুইপাশ নিচু হয়ে মাঝখানে উঁচু হয়েছে। ফলে ঘটছে প্রায় দুর্ঘটনা।

সড়কে চলাচলকারী সিএনজি চালক সবুজ, মিল্টন বলেন, ইট সোলিং দিয়ে গর্ত ভরাট করলেও তেমন কোন সুফল মিলে না। সামন্য বৃষ্টি হলেই গর্তে চাকা বসে যায়। তখন দুর্ভোগ পোহাতে হয়।

বদলগাছী উপজেলার জিধিরপুর গ্রামের ইসমাইল বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে সড়কে প্রায় মালবাহী ভারি ট্রাকগুলো আটকে যায়। ফলে অন্য যানবাহন চলাচল করতে না পেরে যানজটের সৃষ্টি হয়। গত দুই বছর ধরে দেখছি রাস্তার ভাঙা অংশে ইট বিছানো হচ্ছে। অথচ সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বাস চালক শরিফুল ইসলাম বলেন, রাস্তা ভালো থাকলে নওগাঁ থেকে বদলগাছী যেতে সময় লাগতো ৩০ মিনিটের মতো। এখন সময় লাগে প্রায় ১ ঘন্টা। রাস্তা ভাঙাচুরার কারণে ঝুঁকি নিয়ে চলার পাশাপাশি গাড়ি প্রচুর ঝাঁকুনি খায়। ফলে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আর রাস্তায় মালবাহী ট্রাক আটকে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নওগাঁ-বদলগাছী সড়ক নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ ভারি পণ্যবাহী ট্রাক চলাচল। যার অধিকাংশ ট্রাকই বালু ও পাথরবাহী। রাস্তাটি সংস্কারে জন্য প্রায় দুই বছর আগে প্রকল্প পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই প্রকল্পটি পাশ হবে। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তার ভাঙা অংশে যানবাহন চলাচলের সুবিধার্থে অফিসিয়ালভাবে ইট-খোয়া ফেলা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031