IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> ধর্ম >> টপ নিউজ >> দুধ পানের দোয়া

দুধ পানের দোয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : দুধ পুষ্টি সমৃদ্ধ তরল খাদ্য। সুস্বাস্থ্যের জন্য উপকারী দুধ। এটি তরল খাদ্য হওয়া সত্বেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটিকে খাদ্য এবং পানীয় হিসেবে এভাবে আখ্যায়িত করেছেন যে, ‘একই সঙ্গে পান ও আহারের জন্য যথেষ্ট হওয়ার মতো দুধের বিকল্প কোনো খাবার নেই।’ সে কারণে দুধ পান ও খাবার গ্রহণ সম্পর্কে এক হাদিসে দুইটি দোয়া তুলে ধরেছেন বিশ্বনবি। দোয়া দুইটি কী?

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে মাইমুনাহ রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। আমাদের জন্য তিনি এক পাত্র দুধ নিয়ে এলেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (তা থেকে) পান করলেন। আমি (ইবনে আব্বাস) তাঁর ডান পাশে ছিলাম আর খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন তাঁর বাম পাশে। তিনি (রাসুলুল্লাহ) আমাকে বললেন, এখন তোমার পান করার পালা। তবে তুমি চাইলে তোমার উপর খালিদকে অগ্রাধিকার দিতে পার।
আমি বললাম, আপনার উচ্ছিষ্টে আমি আমার উপর কোনো লোককে অগ্রাধিকার দেব না। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাকে খাবার খাওয়ান সে যেন বলে-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া আত্বয়িমনা খাইরাম মিনহু।’
‘হে আল্লাহ! আমাদেরকে এ খাদ্যে বারাকাত দাও এবং আমাদেরকে এর চাইতে উত্তম খাবার খাওয়াও।’

(বিশ্বনবি আরও বলেন) আর আল্লাহ তাআলা যাকে দুধ পান করান সে যেন বলে-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ ‏
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া যিদনা মিনহু।’
অর্থ : ‘হে আল্লাহ! এ দুধে আমাদেরকে বারাকাত দাও এবং এর চেয়েও বেশি আমাদেরকে দান কর।’
এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, একই সঙ্গে পান ও আহারের জন্য যথেষ্ট হওয়ার মতো দুধের বিকল্প কোনো খাবার নেই।’ (তিরমিজি, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ)

এ হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। দুধকে পুষ্টিকর খাবার ও পাণীয় হিসেবে সাব্যস্ত করেছেন। আজকের বিজ্ঞানেও তা প্রমাণিত। ফলে দুধ পানের সময় উল্লেখিত দুইটি দোয়া-ই পড়া উত্তম। তাছাড়া ডান দিক থেকে খাবার গ্রহণ ও পরিবেশনের তাগিদও ওঠে এসেছে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, দুধ সামনে আসলে পান করার সময় হাদিসে বর্ণিত দুইটি দোয়া পড়া। দুধ পানে হাদিসের ওপর যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ