IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘নুসরাতের সন্তান জন্মের খবর ভুয়া’

‘নুসরাতের সন্তান জন্মের খবর ভুয়া’


ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মাসের শেষের দিকে সন্তানের জন্ম দেবেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এক সপ্তাহ আগে এমন খবরই চাউর হয়েছিল। এরই মধ্যে আজ সকালে হঠাৎ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, সন্তান জন্মদানের জন্য বুধবার (২৫ আগস্ট) কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত। কিন্তু সেই খবরকে ভুয়া বললেন নুসরাতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।

বুধবার নতুন ছবি ‘চিনে বাদাম’-এর মহরতে ভারতীয় এক গণমাধ্যমের মুখোমুখি হন যশ। সঙ্গে ছিলেন এনা সাহা। সেখানেই নুসরাতের সন্তান জন্মের খবর নিয়ে মুখ খুললেন যশ।

নুসরাত তাঁর চিকিৎসকের কাছে দাবি করেছিলেন, সন্তান জন্মানোর সময় যশ যেন তার পাশে থাকেন। তবে যশ কি নুসরাতের সঙ্গে ওই সময়ে থাকবেন? সে বিষয়ে অবশ্য এখনই কিছু বলেননি।

এদিকে মঙ্গলবার একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নুসরাত ও যশ। দুই তারকা একসঙ্গে নিজেদের ছবি না দিলেও নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই রেস্তোরাঁর ভিডিও আপলোড দিয়েছেন। সেখানে একই রাধুনীকে খাবার তৈরি করতে দেখা গেছে।

আপাতত যশ দাশগুপ্তর সঙ্গেই বসবাস করছেন নুসরাত। একই লোকেশনে ছবি দেওয়া, যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তারই প্রমাণ।

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। কিছুদিন আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। এর কিছুদিন পর নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। কিন্তু নিখিল দাবি করেন এ সন্তানের বাবা তিনি নন।

অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম টলিউডের ওপেন সিক্রেট। ধারণা করা হচ্ছে, নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত-যশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31