ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহিত করতে রাজশাহীর মোহনপুরে এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফলকারী দুই শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেসরকারী সংস্থা উদ্দীপনের আয়োজনে মোহনপুর শাখা ব্যবস্থাপক রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দুই শিক্ষার্থী আখি আক্তার ও লাবনী আক্তারকে শিক্ষাবৃত্তির নগদ পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা তুলে দেন রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রিজিওন আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আজিজ, আঞ্চলিক মাইক্রো এন্টারপ্রাইজ ম্যানেজার শামছুল ইসলাম, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক বেলাল হোসেন প্রমুখ।
বৃত্তির এই টাকা দিয়ে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে আগ্রহী হবেন। এককালীন টাকা পেয়ে দুই শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত হয়েছে।


