ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : পান চাষে উৎসাহিত করতে রাজশাহীর মোহনপুরে বেসরকারী সংস্থা উদ্দীপনের আয়োজনে ২৫ জন চাষীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মোহনপুর শাখা ব্যবস্থাপক রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক নুরুল ইসলাম।
পান চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা সহকারি কৃষি অফিসার ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রিজিওন আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আজিজ, আঞ্চলিক মাইক্রো এন্টারপ্রাইজ ম্যানেজার শামছুল ইসলাম, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক বেলাল হোসেন প্রমুখ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news