IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> টপ নিউজ >> ঋণ পরিশোধে কঠোর না হওয়ার প্রতিদান

ঋণ পরিশোধে কঠোর না হওয়ার প্রতিদান

ধূমকেতু নিউজ ডেস্ক : লেনদেন, বেচাকেনা ও ঋণ পরিশোধে একে অপরের প্রতি কঠোর না হয়ে সহজতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ আমল। সমাজ জীবনে চলতে গেলে পারস্পরিক লেনদেন ও প্রয়োজনে ঋণ আদান-প্রদান করতে হয়। এসব লেনদেন ও ঋণের পরিশোধে সহজতার সুযোগ দেওয়া গোনাহ মাফের অন্যতম উপায়। এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন বিশ্বনবি। কী সেই দিকনির্দেশনা?

সমাজ জীবনে মানুষ সাধারণত লেনদেন-বেচাকেনা ও ঋণ আদান-প্রদান করে থাকে। এসবের সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে উভয়কেই দুঃখ, হতাশা ও ক্ষতিগ্রস্ত হতে হয়। এ কারণে এসব কাজে জড়িতদের সহজতার সুযোগ দেওয়া বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ও গোনাহ মাফের কারণও বটে। সহজতা বা ছাড় দেওয়ার বিষয়গুলো হবে এমন-

কেনাবেচায় সহজতা

ক্রেতাকে ভালো পণ্য দেওয়ার চেষ্টা করা। ক্রেতার প্রয়োজন বিবেচনা করে বিক্রেতার উচিত, সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করা। আবার ক্রেতার উচিত হলো- কথামতো মূল্য পরিশোধ করা। এতে কোনো টালবাহানা না করা। বিক্রেতা যাতে পণ্য বিক্রিতে লাভ করতে পারে সেদিকে লক্ষ্য রাখাও ক্রেতার দায়িত্ব। এক কথায় ক্রেতা-বিক্রেতা একে অপরের সুবিধার দিকে লক্ষ্য রাখা জরুরি।

ঋণ পরিশোধে সহজতা

ঋণ গ্রহণ ও পরিশোধের ক্ষেত্রে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়াও জরুরি। যেমন কেউ প্রয়োজনে ঋণ নিলে নির্ধারিত সময়ে তা পরিশোধ করে দেওয়া আবশ্যক। আবার কেউ ঋণ নেওয়ার পর সময়মতো পরিশোধ করতে না পারলে ঋণদাতার উচিত হবে তাকে সময় দেওয়া; ঋণ পরিশোধের বিষয়টি সহজ করে দেওয়া। ঋণগ্রস্ত ব্যক্তির ওজর গ্রহণ করে তাকে সুযোগ দেওয়া।

আবার ঋণগ্রহীতার উচিত হলো- ঋণ পরিশোধে ইচ্ছাকৃত গড়িমসি না করা। ঋণ পরিশোধের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা। ঋণদাতার সঙ্গে ভালো আচরণ করা। ওজর-আপত্তি না থাকলে যথাসময়ে ঋণ পরিশোধ করে দেওয়া।

গোনাহ মুক্তির ঘোষণা

এভাবে লেনদেন-বেচা-কেনা-ঋণ আদান-প্রদানে সহজতা অবলম্বন করলে মহান আল্লাহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সবার গোনাহ ক্ষমা করে দেবেন বলে ঘোষণা করেছেন স্বয়ং বিশ্বনবি। যেভাবে তিনি আগের উম্মতের এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন। হাদিসে এসেছে-

غَفَرَ اللهُ لِرَجُلٍ كَانَ مِنْ قَبْلِكُمْ، كَانَ سَهْلًا إِذَا بَاعَ، سَهْلًا إِذَا اشْتَرَى، سَهْلًا إِذَا قَضَى، سَهْلًا إِذَا اقْتَضَى.

আল্লাহ তাআলা আগের উম্মতদের এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন; কারণ-

১. সে (লেনদেন)-এ তথা বেচাকেনার সময় সহজতা অবলম্বন করতো।

২. ঋণ আদায়ের সময় সহজতা অবলম্বন করতো।

৩. অন্যের কাছে ঋণ পরিশোধের ব্যাপারেও সহজতা অবলম্বন করতো।’ (মুসনাদে আহমাদ, তিরমিজি, বায়হাকি)

মুতরাং মুমিন মুসলমানের উচিত, লেনদেন, বেচাকেনা ও ঋণ পরিশোধে সহজতা অবলম্বন করা। পরস্পরের প্রতি সহানুভূতি প্রকাশ করা। আর তাতে গোনাহ থেকে উভয়ের মুক্তি সহজ হবে। লেনদেন, বেচাকেনা ও ঋণ আদান-প্রদানে সহজতার জন্য আল্লাহর কাছে এভাবে বেশি বেশি দোয়া করা-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজুবিকা মিনাল আঝযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল ঝুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিঝালি।

অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই এবং ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে আশ্রয় চাই।’ (বুখারি ও মুসলিম, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লেনদেন, বেচাকেনা ও ঋণ আদান-প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার তাওফিক দান করুন। গোনাহমুক্ত জীবন পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31