ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি, ১৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাজাসহ ১ জন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ জানায়, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে পাবনা আতাইকুলা থানা গনেশপুর এলাকায় অভিযান চালিয়ে শাহীন আলম নামে ১জন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ১টি বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি ১৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাজা ২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

র্যাব-১২ আরও জানায়, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় শাহীন আলম দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র, গুলি ও নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, বিদেশী মদ ও গাজা নিজের হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। স্থানীয়রা জানায় শাহীন আলম এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টি করিয়া আসিতেছিল। শাহীন উপার্জিত টাকা অবৈধভাবে দেশে-বিদেশে পাচার করেছে বলেও শিকার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা আতাইকুলা থানায় এজাহার দায়ের করা হয়েছে।


