IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চট্টগ্রামে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে ১৪৪ ধারা জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আওয়ামী লীগ ও ছাত্রলীগ একইসময়ে অনুষ্ঠানের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আইন বলবৎ থাকবে। এ নির্দেশনা বাস্তবায়ন করতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশ ও আইন অমান্যকারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এ নিষেধাজ্ঞার কারণে ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় কোনো ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ দুইজনের অধিক জমায়েত করা যাবে না।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. মহিনুল হাসান বলেন, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুটি সংগঠন একই সময়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেহেতু দুই পক্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা রয়েছে এবং যেহেতু এমন পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদহানির সম্ভাবনা রয়েছে, তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ ও বিবিরহাট বাস স্ট্যান্ড এলাকার ২০০ গজের মধ্যে লাঠিসোটা বা আগ্নেয়াস্ত্র বা অনা কোন অবৈধ সরঞ্জামাদি বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ কার্যকরে ফটিকছড়ি থানা পুলিশ মাঠে থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

এর আগেও ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৭ সালে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছিল উপজেলা প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31