ধূমকেতু প্রতিবেদক , বগুড়া : জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মাহমুদ হোসেন ভোলার রুহের মাগফেরাত কামনায় প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর উপজেলার সান্তাহার শহর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সহ সভাপতি আহসান হাবীব মির্জা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সাংগঠনিক আবু সাঈদ সাগর, অর্থ সম্পাদক শফির উদ্দিন, দপ্তর সম্পাদক মুক্তারুজ্জামান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আতোয়ার হোসেন ও সাংবাদিক আলহাজ্ব রফিকুল ইসলাম মন্টু, মাওলানা খায়রুল ইসলাম প্রমূখ।


