ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ও তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শাহ্ (৮০) (রফিকুল মাস্টার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…….রাজিউন)।
শুক্রবার সকালে তিনি পোরশা মধ্যবাড়ি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।
মৃতুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় পোরশা মারকাজ মসজিদে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শাহ, সাধারেন সম্পাদক ফারুক মিয়া, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারেন সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন।


