IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> রোহিঙ্গা গণহত্যার বিচারে সহায়তা করবে বাংলাদেশ

রোহিঙ্গা গণহত্যার বিচারে সহায়তা করবে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাখাইনে মানবতাবিরোধী অপরাধের বিচারের সুবিধার্থে কোনো সহায়তা লাগলে তা করতে রাজি বাংলাদেশ। নেদারল্যান্ডের হেগের পরিবর্তে এ অঞ্চলের কোনো দেশে শুনানি করার আবেদন করেছে আইনজীবী প্যানেল। গণমাধ্যমে খবরটি আসলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোনো প্রস্তাব পায়নি বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রাখাইনের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে রোহিঙ্গাদের শেষ ভরসা এখন আর্ন্তজাতিক অপরাধ আদালত আইসিসি।

আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় প্রথমে অস্বীকার করলেও কাঠগড়ায় হাজির হতে বাধ্য হন অং সাং সূচি। আদালত অন্তবর্তী আদেশে গণহত্যা বন্ধ করার নির্দেশনা দিলেও মানেনি মিয়ানমার। গেল দুই মাসে ৫৬ জনকে হত্যার খবর এসেছে।

বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে শুধু দূরত্বের কারণে নির্যাতিত রোহিঙ্গাদের শুনানীতে অংশ নেয়া কঠিন। তাই অন্য কোন দেশে আদালত বাসানোর আবেদন করেছে তিনটি ভিকটিম গ্রুপের আইনজীবীরা।

আর্ন্তজাতিক সর্ম্পক বিশ্লেষক সাহেব এনাম খান বলেন, এটা বাস্তবসম্মত না এই কারণে যে আন্তর্জাতিক আদালতের নিজস্ব গতি-প্রকৃতি আছে, এখানে আন্তর্জাতিক আইনের ব্যাপার আছে এটা ডমেস্টিক আইন নয়। সাক্ষ্য প্রমাণ হিসেবে, দালিলিক প্রমাণ হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে এটা নয় যে, আন্তর্জাতিক আদালত সরাসরি এটাকে কয়েকজনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়ে দিবেন।

আইসিসির ধারণা বিবরণীতে বাংলাদেশকে বোঝানো হয়েছে। উদ্যোগটি বাস্তবায়ন হলে, বিচারের বড় মাইলফলক হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, সব জাজদের সম্মত হতে হবে, যেই দেশে বসবে সেই দেশের সম্মতির ব্যাপার আছে এবং এটা রিয়্যালস্টিক কিনা, এতে সিকিউরিটি সেট হবে কি না। সেই সার্বিক বিবেচনায় তারা কোর্ট বসাতে পারে। কম্বোডিয়ায় এরকম কোর্ট বসেছে কিন্তু এর একটা প্রোসেস আছে।

নিয়ম অনুযায়ী নেদারল্যান্ডসের বাইরে অন্য কোন দেশেও আদালত পরিচালনার সুযোগ আছে। তবে মান বজায় রাখার পাশাপাশি খরচ এবং নিরাপত্তার বিষয়গুলোকে বিবেচনায় নেয়া দরকার।

শরণার্থী ও অভিভাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, শুধু বাংলাদেশ দেশ নয়, যদিও এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এখানে দুটি পক্ষ হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার। কাজেই বাংলাদেশে না করে এটি আঞ্চলিকভাবে কোথাও করা যায় কি না যেখানে সরাসরিভাবে রোহিঙ্গাদের অবস্থান নেই। সেরকম কোথাও যদি এটা স্থাপন করা যায় তাহলে হয়তো এটি পরিচালনার ক্ষেত্রে সুযোগ-সুবিধার বিষয়টি সহজতর হবে এবং বিতর্কের ঊর্ধ্বেও থাকবে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এখনও অনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব পায়নি বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কেউ কেউ বলছেন যে এখানে যদি হিয়ারিংটা হয় তাহলে অতি সহজে অনেকের হিয়ারিং নেয়া যেতে পারে। আইসিজেতে থেকে কোন অনুরোধ পাইনি কিংবা কোন কর্তৃপক্ষের থেকেও পাইনি। আসলে পরে তখন আমরা এটা নিয়ে আলাপ করবো।

তবে, বাংলাদেশে আদালত বসানোর ধারণা বাস্তবায়ন একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031