IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ওসির প্রচেষ্টায় হারানো প্রতিবন্ধি ছেলেকে ফিরে পেল পিতা

বদলগাছীতে ওসির প্রচেষ্টায় হারানো প্রতিবন্ধি ছেলেকে ফিরে পেল পিতা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের প্রচেষ্টায় হারানো ছেলেকে ফিরে পেলেন বাবা।

জানা যায়, নওগাঁর বদলগাছী থানাধীন বদলগাছী চার মাথার মোড়ে গত ২৬শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭ টার সময় ১৫ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ঘোরা ফেরা করতে দেখতে পায় স্থানীয় লোকজন।

স্থানীয় লোকজন বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামকে ঘটনাটি মোবাইলে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে থানায় নিয়ে আসেন। পরে বদলগাছী থানা পুলিশ বিভিন্ন থানা ও জেলায় বার্তা প্রেরণ ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে ছেলেটির ঠিকানা বের করার চেষ্টা করেন।

বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা তার ঠিকানা জিজ্ঞাসা করিলে সে আধো আধো কন্ঠে তার নাম মিজান ও তাহার পিতার নাম মুক্তার হোসেন বললেও তার গ্রামের নাম বলতে পারছিলেন না।

পরবর্তীতে শিশুটি তার এলাকা সান্তাহার উল্লেখ করলে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা ঐ গ্রামের তথ্য নিতে বগুড়া জেলার সান্তাহার পুলিশ ফাঁড়ীর ইনচার্জকে মোবাইলে উক্ত ঘটনাটি জানান। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এক ভাজা বিক্রেতার সাথে যোগাযোগ করলে তার মাধ্যমে বদলগাছী থানার ওসি বুদ্ধি পট্রতিবন্ধি শিশুর পিতা মুক্তার এর সাথে যোগাযোগ করেন।

বুদ্ধি প্রতিবন্ধি শিশুর পিতা এবং ছোট বোন বদলগাছী থানায় আসেন। বুদ্ধি প্রতিবন্ধি শিশুর নাম মিজান (১৫), পিতা- মুক্তার হোসেন, সাং- সান্তাহার পশ্চিম সিংড়া (পূর্ব ঢাকা রোড), থানা-আদমদীঘি, জেলা-বগুড়া।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বুদ্ধি প্রতিবন্ধি শিশু মিজান ও তাহার ছোট বোনকে নতুন জামা উপহারসহ তাদের বাড়ীতে পৌঁছানোর জন্য একটি সিএনজি ভাড়া করে শিশুটিকে তার পিতার নিকট হস্থান্তর করে। ছেলেকে ফিরে পেয়ে মিজানের বাবা মুক্তার হোসেন বদলগাছী থানা পুলিশকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31