IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

নিয়ামতপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ’’বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিয়ামতপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান জানান, ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথাও সাংবাদিকদের অবহিত করেন। মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়।

উপজেলা সৎস্য কর্মকর্তা জানান, নিয়ামতপুরে সৎস্য সপ্তাহ উপলক্ষে যে সমস্ত কর্মসূচী নেওয়া হয়েছে তা হলো ২৮ আগস্ট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাইকিং ও ব্যানার ফেস্টন দিয়ে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়ম ২৯ আগষ্ট মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, ৩০ আগষ্ট প্রান্তিক মৎস্যজীবি ও মৎস্য চাষীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মতবিনিময়, ৩১ আগষ্ট মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি, পানি পরীক্ষণ, ১ সেপ্টেম্বর মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি, পানি পরীক্ষণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, ২ সেপ্টেম্বর মৎস্যচাষী ও সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ, ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান।

তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলায় মোট ৫ হাজার মৎস্যচাষী রয়েছে। এছাড়া মৎস্যজীবির সংখ্যা ৭শ ১০ জন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ইমরান ইসলাম।

উপজেলায় বেসরকারী পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৪শ ৯টি, আয়তন ৫শ ১৮ হেক্টর, সরকারী পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৫শ ৭২টি, আয়তন ৫শ ৭১ হেক্টর, নদী ১টি, আয়তন ৫০ হেক্টর, বিলের সংখ্যা ৩টি, আয়তন ১শ ৫০ হেক্টর, মোট উৎপাদিত মাছের পরিমান ৪ হাজার ৪শ ৯৭.২ মেঃটন, চাহিদা ৪ হাজার ৪শ ৪১.৭৫ মেঃটন, উদ্বৃত্ত ৫৫.৪৪ মেঃটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31