ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুম কায়েস।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেত্রসহকারী মিজানুর রহমান, শাহরিয়ার মামুন, রবিউল ইসলাম রবি, মোবারক হোসেন শিশির, এসএম আমিনুল ইসলাম, গোলাম রসুল, এসএম শাহজামাল, আব্দুল খালেক, ফরিদ আহম্মেদ আবির, মশিউর রহমান প্রমুখ।


