IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ।

উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ তার সূচনা বক্তব্যে বলেন, ধামইরহাট মৎস্য বিভাগের অক্লান্ত পরিশ্রমে ও ব্যাপক প্রচেষ্টায় এবং মৎসজীবিদের মাঝে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ধামইরহাট উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা মিটিয়ে অন্যত্রও রপ্তানি করা হচ্ছে। চলতি বছরে মাছ উৎপাদন ৫ হাজার ৭৬৩ মেট্রিক টন, এ উপজেলা চাহিদা ৪ হাজার ৫১ মেট্রিক। উদ্বৃত্ত ১ হাজার ৭১২ মেট্রিক টন মাছ উপজেলার বাইরে রপ্তানি করা হয়েছে।’ বক্তৃতাকালে তিনি স্থানীয় সাংবাদিক সহযোগিতা কামনা করেন।

‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দুর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশ নেন, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল বাকী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, হারুন আল রশিদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31