IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় জমি সংক্রান্ত বিরাধে দোকানের মালামাল লুট

মান্দায় জমি সংক্রান্ত বিরাধে দোকানের মালামাল লুট

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মান্দায় দোকানঘরের জমি সংক্রান্ত বিরোধে এক ব্যাবসায়ীকে মিথ্যা মামলায় জড়িয়ে ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শরীরমোড় দোকানঘরের সাড়ে ৬ শতক কবলাকৃত জমি নিয়ে একই গ্রামের প্রতিপক্ষ মৃত ময়েজ সরদারের ছেলে আবুল হোসেন সরদার গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনাটি ঘটেছে উপজেলার মৈনম ইউনিয়নের শরীরমোড় নামক স্থানে।

এঘটনায় গত কয়েকদিন পরিয়ে গেলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ গ্রহণ না করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভূক্তভোগী দোকান মালিক হবিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন সরদার, অভিযোগ করে বলেন যে, বিবাদমান দোকান ঘরের জায়গাটি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকা সত্বেও ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠেপরে লেগেছেন ।

এরই জের ধরে প্রতিপক্ষের আবুল হোসেন, ময়নুল ইসলাম, আইনুল ইসলাম, তমেজ উদ্দিন ভোলা, হাফিজুল ইসলাম, বজলু, রাফি, মোকলেছারসহ প্রায় অর্ধশতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী তাদেরকে অবিনব কায়দায় ক্ষতিগ্রস্ত করতেই মুদিখানাসহ চায়ের দোকানের যাবতীয় মালামাল লুটপাট কর নিয়ে গেছেন বলে তার অভিযোগ।

তবে প্রতিপক্ষের আবুল হোসনসহ অন্যান্যরা তাদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অস্বীকার করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31