ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, ক্ষেত্র সহকারী সুবদ চন্দ্র দাস এবং থানীয় সাংবাদিকদের মধ্যে নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরিসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে দেশিয় প্রজাতির মাছের পোনা উৎপাদন বৃদ্ধি এবং নিষিদ্ধ কারেন্ট জাল ও ক্ষতিকর পিরানহা মাছের বিক্রয় রোধে নিয়োমিত অভিযান পরিচালনার বিষয়ে জোরারোপ করা হয়।


