ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছেন উপজেলা মৎস্য অফিস।
শনিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ঝলমলিয়া হাটে অভিযান চালায় মৎস্য অফিস। এ সময় মৎস্য কর্মকর্কাদের উপস্থিতি টেরপেয়ে কারেন্ট জাল বিক্রেতারা হাটের মধ্যে তাদের দুই হাজার মিটার অবৈধ জাল ফেলে পালিয়ে যায়। পরে ওই জাল গুলো জব্দ করা হয় এবং শনিবার দুপুরে তা আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু।


