IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চট্টগ্রামে টিকা নিলেন ৩ হাজার শ্রমিক

চট্টগ্রামে টিকা নিলেন ৩ হাজার শ্রমিক

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই মাস থেকে ঢাকা-গাজীপুরসহ দেশের বিভিন্নস্থানে শ্রমিকদের আলাদাভাবে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শ্রমিকদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে চট্টগ্রামেও কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার প্রথম দিনে চট্টগ্রামের সিইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে কর্মরত প্রায় ৩ হাজার শ্রমিককে টিকা দেয়া হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম ইপিজেডের ১৫১টি প্রতিষ্ঠানের ১ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করছে। টিকার নেয়ার জন্য বিভিন্ন কারখানায় এখন পর্যন্ত ৫০ হাজার শ্রমিক নিবন্ধন কার্যক্রম শেষ করেছেন। আর প্রথমদিনে টিকা পেয়েছে প্রায় ২ হাজার শ্রমিক।

অন্যদিকে কর্ণফুলী ইপিজেডে ৫০টি কারখানায় কাজ করেন প্রায় ৭৫ হাজার শ্রমিক। এর মধ্যে ১ হাজার ২৯৮ জন শ্রমিক করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন।

প্রথম দফায় দুই ইপিজেডের ৫০ হাজার শ্রমিককে করোনার ভ্যাকসিন দেয়ার টার্গেট নিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। তাদের চীনের সিনোফার্মার ভ্যাকসিন দেয়া হচ্ছে।

বেপজার মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ জানান, শ্রমিকদের টিকা দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট করে কোনো টিকার বরাদ্দ আসেনি।

যারা বন্দর হাসপাতালের অধিন টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে টিকা দেয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক বলেন, অনেকে নিজ উদ্যোগে টিকার জন্য নিবন্ধন করেছে। পাশাপাশি আমরাও নিবন্ধনের ব্যবস্থা করেছি। প্রথমদিনে ১ হাজার ২৯৮ জন শ্রমিক প্রথম ভ্যাকসিন নিয়েছেন। কারও কোনো সমস্যা হয়নি।

টিকা পাওয়ার পর শ্রমিকরা বলেন, রেজিস্ট্রেশন বা অন্য কোনো ধরনের জটিলতা থাকলেও নিজেদের কারখানায় টিকা পেয়ে আমরা খুশি। তারা বলছেন এই উদ্যোগের ফলে নিজেদেরকে সুরক্ষিত রেখে নতুন উদ্যমে কাজ করতে পারবেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ইপিজেডের ভেতরেই বিশেষ ব্যবস্থাপনায় তাদের টিকা দেয়া হচ্ছে। আমরা প্রথম দফায় ৫০ হাজার ডোজ টিকা দেব। এরপর টিকাপ্রাপ্তি সাপেক্ষে সেখানে আরও শ্রমিকদের দেব।

দুই ইপিজেড ও আশপাশের কারখানায় ২ লাখের বেশি শ্রমিক আছে। পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা আমাদের আছে। দ্বিতীয় ডোজও একই প্রক্রিয়ায় ইপিজেডের ভেতরে দেয়ার সিদ্ধান্ত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31