IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে কলেজ ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধামইরহাটে কলেজ ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে গত ২৮ আগস্ট দুপুরে কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রলীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ধামইরহাট সরকারি এম এম কলেজ ছাত্রলীগ কর্মীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ আগস্ট) দুপুর ১ টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার প্রধান ফটকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে ধামইরহাট সরকারি এম এম কলেজের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের উপর হামলার প্রতিবাদে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন কলেজ কমিটির প্রস্তাবিত নেতৃবৃন্দের মধ্যে মেহেরুল ইসলাম, আসাদ হোসেন, খাদেমুল ইসলাম, রবিন হোসেন, আজমাইন হোসেন, নাহিদ মাহমুদ, তুশার বাবু, সাদিয়া সুলতানা, মাহফুজ, আরিফুল, আবু নাসের, রাজু ইসলাম প্রমুখ। বক্তাগণ উপজেলা ছাত্রলীগের বিতর্কিত ও বিএনপি-জামায়াত সমর্থিত বহিরাগতদের দিয়ে কলেজ সম্পাদককে মারপিটের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

ভুক্তভোগী সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সম্পাদক আশিকুর রহমান আশিক মুঠোফোনে বলেন, শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে বোর্ড নির্ধারিত ১৭শত টাকা ফি, বিগত ২৪ মাসের বেতন জমা দিয়ে ফরম ফিলাপ প্রক্রিয়া সম্পাদনে কলেজে শিক্ষার্থীদের সাথে অবস্থান করা কালে উপজেলা ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নু ও যুগ্ম সম্পাদক প্লাবন উত্তেজিত হয়ে আশিকের উপর চড়াও হয়, এক পর্যায়ে গন্ডগোলের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে দলীয় নেতৃবৃন্দকে মৌখিক ভাবে জানানো ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোথাও কোন পদক্ষেপ নেননি ভুক্তভোগী আশিক।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু বলেন, তুচ্ছ একটি ঘটনা ও ভুল বোঝাবুঝি হয়েছে, মুলত কলেজ ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগকে দেখে অস্বদাচরন করে, তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি, এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে বিষয়টি সুরাহা হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি এবং অভিযোগকারিরা কলেজের কিছু শিক্ষকের উস্কানীতে এইরুপ অভিযোগ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31