IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাবনায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেপ্তার

পাবনায় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় সম্প্রতি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে অভিযান করে ডাকাতির মালামালসহ আন্ত:জেলা ডাকাদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ডাকাতি করা লুন্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। এসময় ডাকাতদের কাছে থেকে অবৈধ আগ্নিয়াঅস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদীও উদ্ধার করা হয়েছে।

২৯ আগস্ট (শনিবার) দুপুরে পাবনা সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

তিনি বলেন, গত ২৪ আগস্ট মধ্যরাতে সদর উপজেলার মালঞ্চি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ডাকাতদল চারটি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালঙ্কার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইলফোনসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পরে জেলা পুলিশের একটি চৌকস দল ৩৬ ঘন্টার অভিযান করে পাবনা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান করে ডাকাত দলের সর্দার আমিনুল ইসলামসহ দলের ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান, সিএনজি অটোরিকশা, তাজাগুলিসহ একটি শাটারগান জব্দ এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সপুার (সদর সার্কেল) রোকনুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, ডিবি ওসি আব্দুল হান্নানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, দীর্ঘ দিন ধরে এই মালঞ্চি বাজের এক ডাকাত কাজ করতো। সেই ডাকাতের পরিকল্পা অনুসারে জেলার বাহিরের ডাকাত দলের বিভিন্ন সদস্যরা একত্রিত হয়ে এই ডাকাতির কাজ করে। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের মধ্যে জেলা এবং জেলার বাহিরের বিভিন্ন থানাতে একাধীক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এই চক্রের থাথে অরো ৪ থেকে ৫ জন সদস্য পালাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে একটি মিনি ট্রাক, একটি সিএনজি, ১৩ টি ফ্রিজ, ৫টি টেলিভিশন, ৫টি মোবাইল ফোন, নগদ অর্থসহ ডাকাতির কাজে ব্যাহিত বিভিন্ন সরঞ্জামাদি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31